নতুন লোগো চালু করল সেন্ট্রি সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড
২০২৬ সালের আগস্টে নতুন লোগো চালু করেছে সেন্ট্রি সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড (এসএসএসএল)।
লোগোর সবার ওপরে ধূসর রঙে লেখা ১৯৯৫। এই বছরেই যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

ছবিঃ SSSL এর পুরাতন লোগো।
মাঝখানে প্রতিষ্ঠানের পরিচিত সোনালি ঢাল। ঢালের ভেতরে পতাকা হাতে এক অশ্বারোহী প্রহরী, দুই পাশে ঊর্ধ্বমুখী তীরচিহ্ন। নিচের দিকে বাঁকানো অক্ষরে ইংরেজিতে লেখা প্রতিষ্ঠানের পুরো নাম। ঐতিহ্যের এই প্রতীক অপরিবর্তিত রাখা হয়েছে।
ঢালের নিচে বড় গাঢ় নীল অক্ষরে SSSL।

ছবিঃ SSSL এর নতুন লোগো।
ঢালের ভেতরের পুরো নাম ছোট আকারে পড়া কঠিন। SSSL সেই ঘাটতি পূরণ করে। মোবাইলের পর্দায় হোক বা ছোট মুদ্রণে, চার অক্ষরের নামটি এক নজরেই চোখে পড়ে। সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, মার্চেন্ডাইজ ও ছোট আকারের মুদ্রণে এই লোগো ব্যবহার করা হবে।
সেন্ট্রি সিকিউরিটি সার্ভিস ISO 9001:2015 সনদপ্রাপ্ত। প্রতিষ্ঠান টির গ্রাহকদের মধ্যে আছে দূতাবাস, জাতিসংঘের সংস্থা, ব্যাংক ও বিভিন্ন সেবা দানকারী প্রতিষ্ঠান।
